শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১১:১১ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যার প্রতিবাদে কাওরান বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (ভিডিও)

বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে নিহতের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে থেকে ওই মোড়ে অবস্থান নেয় মোসাব্বিরের অনুসারীরা। তারা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এতে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কাওরান বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।ৎ

এর আগে রাত ৮টার দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার গলিতে মোসাব্বিরসহ দুজনকে গুলি করে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়। সেখানে যাছাই-বাচাই শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোসাব্বির বাদে গুলিবিদ্ধ আরেকজন রিকশা-ভ্যান মালিক ইউনিয়নের নেতা মাসুদ রানা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়