শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০১:০৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পানি ঢালা নিয়ে কী ঘটেছিল জানাল পুলিশ, পাঁচজনকে আটক

বিবিসি বাংলার প্রতিবেদন।। ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এতে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী ওই নারী বর্তমানে কোথায় আছেন সেটি নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখেই তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও আটককৃতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মি. মাসুদ বিবিসি বাংলাকে জানান, যেখান এই ঘটনাটি ঘটেছে সেটি ছিল পুরুষ ছাত্রদের মাদ্রাসা।

এই ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই দিন আগে নর্দা এলাকার একটি স্থানীয় মাদ্রাসা থেকে ওই নারীকে আটক করে মাদ্রাসার বাইরে নিয়ে আসে তারা।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ওই নারী যখন মাদ্রাসার ভেতরে ঢোকেন তখন ছিল খুব সকাল। তখন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল।

তখন ওই নারী মাদ্রাসার একটি ফ্লোরে গিয়ে ছাত্রদের পাঞ্জাবির পকেট হাত দিয়েছিল বলেও ছাত্ররা পুলিশকে জানিয়েছে। তখন ছাত্ররা চোর সন্দেহ চিৎকার করলে তখন কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা এসে তাকে আটক করে।

পুলিশ জানায়, একটা পর্যায়ে জিজ্ঞাসাবাদে ওই নারী প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান, তিনি তার মেয়েকে ভর্তি করাতে সেখানে গিয়েছিলেন। মাদ্রাসাটি শুধু ছেলেদের জন্য জানানো হলে তিনি কথা বদলে বলেন, ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন।

জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে ওই নারী নিজেকে যৌনকর্মী বলেও ছাত্র ও স্থানীয়দের কাছে দাবি করেছে বলেও আটকৃতরা জানিয়েছে পুলিশকে।

মি. মাসুদ জানান, নারীকে খুঁজে বের করতে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়