শিরোনাম
◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নায়েক রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভারভ্যানটি পুলিশ জব্দ করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক চালককে আটক করার জন্য অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়