শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

মুযনিবীন নাইম: [২] রাজধানীর রামপুরার সি ব্লকে নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ মিয়া (২১) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায়। তার বাবার নাম মো. নজরুল মিয়া।

[৩] শনিবার অচেতন অবস্থায় বিকেল চারটার দিকে তাকে উদ্ধার করা হয়

[৪] মাসুদ মিয়ার বড় ভাই মাজেদুল বলেন, আমিও আমার ভাই ওই নির্মাণাধীন ভবনে কাজ করি। নির্মাণাধীন ভবনের রড কাটার সময় কাটার মেশিনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

[৫] ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানাকে জানিয়েছি। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়