শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৮:৩৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়নগরে পরিত্যক্ত বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুযনিবীন নাইম: [২] রাজধানীর বিজয়নগরের একটি পরিত্যক্ত বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বুধবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

[৪] নাজমুল হাসানের বোন নার্গিস বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হন। এ বিষয়ে কোনো তথ্য দেবেন না বলেও জানান তিনি।

[৫] রমনা থানার এসআই সুজন চন্দ্র দে বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।  সে দীর্ঘদিন ধরে নাজমুল হাসান বাসায় একাই থাকতেন। যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি পরিত্যক্ত। তিনি অবিবাহিত ছিলেন। আমরা গিয়ে দেখি তার সমস্ত শরীরের পচন এবং পোকা ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা না কি অন্য কিছু সে বিষয়ে আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়