শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময়ের আগে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সাদেক আলী: কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাট। সরকারি এই মৎস্য অবতরণকেন্দ্রে প্রতিদিন ভোর থেকেই বাড়ে ব্যস্ততা। গভীর সাগর থেকে মাছ নিয়ে ট্রলার ফেরার পর জমজমাট হয়ে উঠে বেচাকেনা। শীতের শেষদিকে এসে উল্লেখযোগ্যহারে ইলিশ ধরা পড়ছে সাগরে।

ঘাটে অন্যান্য মাছ থাকলেও অধিকাংশই ইলিশ। ৬শ' গ্রাম থেকে শুরু করে দুই কেজি ওজনের ইশিলও রয়েছে এখানে। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২শ' টাকা পর্যন্ত।

জেলেরা বলছেন, মৌসুম না হলেও এবার সাগরে ধরা পড়েছে কাঙ্খিত ইলিশ। দামও পাওয়া যাচ্ছে আশানুরূপ। তাতে খুশি জেলে এবং ট্রলার মালিকরা। জেলার চাহিদা মিটিয়ে ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তাতে বেড়েছে রাজস্ব আদায়ও।

সংশ্লিষ্টরা জানান, জেলার চাহিদে মিটিয়ে ইলিশ পাঠানো হচ্ছে দেশের বিভিন্নস্থানে। প্রতি ট্রলার থেকে মাছ বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান. প্রতিদিন গড়ে ৩০ মেট্রিকটন মাছ ঘাটে আসছে। তাতে বেড়েছে রাজস্ব।

মৎস্য বিভাগের তথ্য বলছে, গত বছর জেলায় আহরণ হয়েছিলো ১৫ হাজার ২৫৬ মেট্রিকটন ইলিশ। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেট্রিকটন। চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়