শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টোপের বাড়ি এলাকার আশ্রয়ন প্রকল্পে আগুন

মো.আদনান হোসেন : [২] শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

[৩] স্থানীয় সুএে যানা যায়, দুপুরে জুমার নামাজের পর কুশুরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে হঠাৎ করেই আগুন লেগে ১০ টি ঘর পুরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের দশটি ঘর পুড়ে গেলেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দশটি ঘরে আগুন লাগায় প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের ধারণা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

[৪] এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা( এস ও) সোহেল রানা বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে আমরা খবর পাই, পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে সাথে সাথেই চলে আসি। প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি, স্থানীয়দের ভাষ্যমতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়