শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:৩৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ইজিবাইক নিয়ে পালানোর সময় দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: [২] বুধবার (২৬ জানুয়ারি) সকালে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে একটি ব্যাটারি বিহীন ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই যুবককে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করে স্থানীয়রা। ওই ইজিবাইকের মালিক শহরের মুড়লী এলাকার জহুরুল ইসলামের ছেলে রিপন হোসেন (৩০)।

[৩] আটক দুইজন হলো, ঘোপ জেল রোডস্থ কুইন্স হসপিটালের সামনের কামালের বাড়ির ভাড়াটিয়া খোকন গাজীর ছেলে বিল্লাল হোসেন (২৯) ও চাঁচড়া রায়পাড়া আরকে মিশন রোডের চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া জাফর মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৮)।

[৪] রিপন হোসেন কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তিনি একটি ব্যাটারি বিহীন পুরানো ইজিবাইক ধাক্কায় ধাক্কায় যশোর শহর থেকে মুড়লীর দিকে নিয়ে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বেজপাড়া মেইন রোডে পৌছালে তিনি ক্লান্ত হয়ে পড়েন। সে সময় রাস্তার পাশে ইজিবাইকটি রেখে তিনি একটি দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় তিনি দেখতে পান কিছু সুযোগ সন্ধানী যুবক ইজিবাইকটি নিয়ে যাচ্ছে। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়