শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:৩৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মাছুম বিল্লাহ: [২] পাকিস্তানে সাংবাদিক হাসনাইন শাহ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা ।

[৩] বৃহস্পতিবার দেশটির সাংবাদিক সংগঠন কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই), পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফজেইউ) এই বিক্ষোভ করে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

[৪] সাংবাদিকরা নেতারা পাকিস্তানের সাংবাদকর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

[৫] লাহোর প্রেসক্লাবের বাইরে একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্রাইম রিপোর্টার হাসনাইন শাহকে গুলি করে হত্যা করা হয়েছে।

[৬] এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সিপিএনই-এক বিবৃতিতে বলেছে, লাহোর প্রেসক্লাবের বাইরে মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় অজ্ঞাত দৃষ্কৃতিকারীরা সাংবাদিক হাসনাইন শাহকে গুলি করে হত্যার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করছি।

[৭] পাকিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে জানিয়ে পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) জানিয়েছে, আজ লাহোরের ডেভিস রোডে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক নিহত হন। এটি ব্যর্থ আইন-শৃঙ্খলা পরিস্থিতি।

[৮] লাহোর ইকোনমিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও এই হত্যার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, পাকিস্তানে সাংবাদিকদের জীবন নিরাপদ নয় এবং প্রশাসন সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

  • সর্বশেষ