শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:২৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতির কবলে পড়া চিকিৎসকের মামলা কেন নেওয়া হয়নি, জানতে চান আইজিপি

ডেস্ক নিউজ : গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীতে ডাকাত দলের হাতে পড়েন শফিকুল ইসলাম সজীব নামের এক চিকিৎসক। তিনি প্রাণে বেঁচে ফিরলেও চোখ বেঁধে রাতভর তাকে বেদম পেটান ডাকাত দলের সদস্যরা। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠার পর রাতভর ঢাকা ও আশপাশের এলাকায় ঘোরানো হয় তাকে। সকালে নামিয়ে দিলে থানায় মামলা করতে যান ওই চিকিৎসক। তবে ওই চিকিৎসকের মামলা নেয়নি যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। জাগো নিউজ

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ডা. শফিকুলের মামলা কেন নেওয়া হলো না, তা জানতে চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহে কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় এই প্রশ্ন রাখেন আইজিপি। এসময় দ্রুত মামলা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পুলিশ সপ্তাহের একটি সম্মেলনে অংশগ্রহণ করা পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, আইজিপি স্যার সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে জানতে চান, টাঙ্গাইলের ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক চিকিৎসকের মামলা নেওয়া হলো না কেন। কর্মকর্তাদের কাছে এ নিয়ে ব্যাখ্যাও জানতে চান তিনি।

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের কর্মকর্তারা এই বিষয়ে ব্যাখ্যা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়