শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমিক্রন কেন সারা বিশ্বে এত দ্রুত ছড়িয়ে পড়েছে তার একটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছে জাপানের গবেষকরা

এ বি এম কামরুল হাসান: [২] জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের একদল গবেষক বলছেন, ওমিক্রন প্লাস্টিক ও ত্বকে অন্যান্য কোভিড ভেরিয়েন্টের চেয়ে বেশিক্ষণ বেঁচে থাকে। ওমিক্রনের পরিবেশগত স্থিতিশীলতা ডেল্টা বা অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে অনেক বেশি হওয়ায় এটি উচ্চমাত্রায় সংক্রমিত করছে বলে গবেষকরা অনুমান করছেন ।

[৩] গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের উপর উহান ভ্যারাইটি গড়ে বেঁচে ছিল ৫৬ ঘন্টা (২ দিন ৮ ঘন্টা), ডেল্টা ১১৪ ঘন্টা (প্রায় ৫ দিন) এবং ওমিক্রন বেঁচে ছিল ১৯৩ দশমিক ৫ ঘন্টা , ৮ দিনের একটু বেশি।

[৪] ত্বকের নমুনাগুলিতে উহান ভ্যারাইটির স্থায়িত্ব গড়ে ৮ দশমিক ৬ ঘন্টা, ডেল্টা ১৬ দশমিক ৮ ঘন্টা এবং ওমিক্রন ২১ দশমিক ১ ঘন্টা ।

[৫] ময়নাতদন্ত থেকে সংগ্রহ করা প্লাস্টিক এবং মানুষের ত্বকের নমুনা পরীক্ষা করে গবেষকরা সপ্তাহখানেক আগে 'বায়োআরক্সিভ' নামের জার্নাল্টিতে লিখেছেন। সমীক্ষাটি প্রি-প্রিন্ট ভার্সন, এখনো পিয়ার পর্যালোচনা করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়