শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ১০:১৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা

মাকসুদ রহমান: [২] টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে প্রোটিয়া যুবারা। দলীয় ২১ রানেই দুই ওপেনারের উইকেট হারায় তারা। মিডল অর্ডারের দুই ব্যাটার ব্রেভিস ও মারে ছাড়া অন্য ব্যাটাররা প্রত্যাশা মত রান করতে না পারলে ৩৮ বল বাকি থাকতেই ২১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার যুবারা।

[৩] দলীয় ১৬৯ রানে নবম উইকেটের পতনের পর ম্যাথিউ ও তাসাকার নাটকীয়তায় স্কোর বোর্ডে দুশোর কোটা পার করে দক্ষিণ আফ্রিকার। তাসাকা ১৮ রানে রান আউট হলেও ২২ রানে অপরাজিত থাকেন ম্যাথিউ। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন ব্রেভিস। ৮৮ বলের ইনিংসে চারটি ছয় এবং নয়টি চার হাকান এই ব্যাটার । বল হাতে ১০ ওভারে ৪৮ রান খরচায় ৪ উইকেট নেন ডানহাতি লেগ স্পিনার রিহান আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়