শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার স্কুলে ফের মিলল ৯৩ আদিবাসী শিশুর কবর

রাশিদুল ইসলাম : [২] কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার সেন্ট জোসেফ মিশন রেসিডেনশিয়াল স্কুলের প্রাঙ্গণে এসব কবরের সন্ধান পাওয়া গেছে। দি লোকাল

[৩] উদ্ধার হওয়া দেহাবশেষ সেদেশের আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের বলে ধারণা করা হচ্ছে। এর আগেও কানাডায় এ ধরণের শত শত কবরের সন্ধান পাওয়া গেছে।

[৪] মূল আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মমভাবে হত্যার পর সেখানে তাদেরকে গণকবর দিয়েছিল।

[৫] কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং প্রয়োজন ছিল। ১৯ ও ২০ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ। এসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর-তরুণদের রাখা হতো।

[৬] ১৯৬৯ সালে কানাডার কেন্দ্রীয় সরকার স্কুলটির নিয়ন্ত্রণ নেয়। ১৯৭৮ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্থানীয় শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল হিসেবে এটি পরিচালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়