শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৫৭ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক শিশুকে কোলে নিয়ে হাসপাতাল ছাড়লেন সাভারের গৃহবধূ আয়েশা বেগম

মাজহারুল ইসলাম: [২] চিকিৎসকের অবহেলায় যমজ সন্তানের একজনের হারানোর পর আরেক সন্তানকে নিয়ে ১৮ দিন পর বাসায় ফিরেছেন সাভারের গৃহবধূ আয়েশা বেগম। র‌্যাবের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ভর্তির পর শিশুর শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার তিনি বাসায় ফিরে যান। নিউজবাংলা

[৩] স্বজনরা জানান, ছয় মাস বয়সী আব্দুল্লাহ ও আহমেদুল্লা নামে যমজ শিশুর ঠান্ডাজনিত সমস্যার চিকিৎসা নিতে গত ৩১ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন সাভার রেডিও কলোনির বাসিন্দা আয়েশা বেগম। সেখান থেকে দালালের খপ্পরে পড়ে তিনি সন্তানদের ভর্তি করেন শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে। এ হাসপাতালে ছয় দিন ভর্তি দেখিয়ে কর্তৃপক্ষ ১ লাখ ২৬ হাজার টাকা বিল দাবি করে। কয়েক দফায় ৫০ হাজার ৫০০ টাকা দিলেও পুরো বিল পরিশোধ করতে পারেননি আয়েশা। ৬ জানুয়ারি হাসপাতাল থেকে তাদের বের করে দেয়া হয়। তখন দুই শিশুসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন আয়েশা। তবে সেখানে পৌঁছার আগেই এক শিশুর মৃত্যু হয়।

[৪] স্বজনরা জানান, যমজ শিশুর বাবা মোহাম্মদ জামাল সৌদিপ্রবাসী। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। এ ঘটনার পর র‌্যাব হাসপাতালের মালিক মোহাম্মদ গোলাম সারোয়ারকে আটক করে। পরে মোহাম্মদপুর থানায় মামলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়