শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:৩০ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের বাধায় শহীদ মিনারে ছাত্রদলের অনশন পণ্ড

শিমুল মাহমুদ, মাজহারুল ইসলাম: [২] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ প্রতিবাদে এবং উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

[৩] মঙ্গলবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। বিকাল ৩টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলার কথা ছিল।

[৪] তিনি বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশাল ফোর্স নিয়ে বাধা দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। কাউকে আটক করেনি, কিন্তু কয়েকজনকে লাঠিপেটা করেছে। শান্তিপূর্ণ এমন কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই আমরা।

[৫] এ বিষয়ে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, আমরা কোনো বাধা দিইনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স আনা হয়েছিল। তাদেরকে আমরা অনুরোধ করেছি, বিষয়টা দ্রুত শেষ করার জন্য। কোনো বলপ্রয়োগ করা হয়নি। পরে তারা দ্রুত সময়ে কর্মসূচি শেষ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়