শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০৮:১২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে নয়, মহারাষ্ট্রে হবে দর্শকশূন্য আইপিএল

স্পোর্টস ডেস্ক : [২] কোন শহরে হবে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে। শনিবার (২২ জানুয়ারি) একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে মহারাষ্ট্রে হবে আগামী আইপিএল। তবে শোনা যাচ্ছে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে আইপিএলের ম্যাচগুলো। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, এবারও আইপিএল বিদেশে সরিয়ে নিয়ে যেতে পারে বোর্ড।

[৩] সেক্ষেত্রে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এবং শ্রীলঙ্কার কথা ভাবা হয়েছিল। কিন্তু দেশের মাটিতেই এবার আইপিএল আয়োজন করতে চাইছে বোর্ড। করোনা পরিস্থিতি যাই থাকুক না কেন। তবে দেশের মাটিতে টুর্নামেন্ট হলেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে।

[৪] যে ফরম্যাটে আইপিএল হয়, সেটা হবে না। আগের মতো আলাদা আলাদা মাঠে খেলা হবে না। গোটা টুর্নামেন্ট হবে মুম্বই এবং পুনেতে। ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল, সিসিআই স্টেডিয়ামের কথা ভাবা হয়েছে। - আজকাল, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়