শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০২:২৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহ এবং গর্ভাবস্থার মধ্য দিয়ে তিনি কাজকে উপভোগ করেছেন

বিনোদন ডেস্ক : বলিউডের আইটেম তারকা মালাইকা অরোরার বয়স ৪৮। দেখে বোঝার উপায় নেই যে, তিনি সন্তানের মা। এখনও নিজের আবেদনময়ী লুক ধরে রেখেছেন। টিনেজ হিরোইনদের এখনও টেক্কা দিতে পারেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মালাইকা বলেছেন, এটি (বিয়ে ও গর্ভধারণ) কখনই ক্যারিয়ারে বাধা ছিল না এবং তিনি তার প্রমাণ। তার মতে, সন্তানপ্রাপ্তী এবং তার পেশাগত জীবনে কোনো প্রভাব পড়েনি। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ২৫ বছর বয়সে বিয়ে করেছিলেন।

তিনি বলেন, আমার মনে আছে যে তখন বলিউডের নায়িকাদের মধ্যে খুব কমই ছিল যারা বিয়ে ও বাচ্চার বিষয়ে আগ্রহী ছিল। এখন অবশ্য ধারণার পরিবর্তন হয়েছে। নায়িকারা বিয়ে ও গর্ভধারণে আগ্রহী। মালাইকা জানান, বিবাহ এবং গর্ভাবস্থার মধ্য দিয়ে তিনি কাজকে উপভোগ করেছেন।

মালাইকা বলেছেন, আমি যা করতে চাই তা বন্ধ করতে দেব না। আমি আমার গর্ভাবস্থায় কাজ করেছি। আমি এমটিভিতে ছিলাম, আমি শো করেছি, আরও অনেক কিছু করেছি। আমি মনে করি আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি সবচেয়ে বেশি ভ্রমণ করেছি।

প্রসঙ্গত, মালাইকা-আরবাজ খান ১৯৯৮ সালে বিয়ে করেন এবং বিচ্ছেদ হয় ২০১৭ সালে। প্রাক্তন দম্পতিদের ছেলে নাম আরহান খান। সে এখন বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে। দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন। বর্তমানে মালাইকা ডেট করছেন অর্জুন কাপুর, আরবাজের সঙ্গে সম্পর্ক রয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়