শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০৯:২০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় স্কুলছাত্রের উপর হামলা: শিক্ষার্থীদের মানববন্ধন

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে।

[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ভুনবীর ইউনিয়নের দশরথ স্কুল এন্ড কলেজের সামনে ওই স্কুলের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী তাদের সহপাঠি ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

[৪] শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে কয়েকজন দৃস্কৃতিকারী দশরথ স্কুল এন্ড কলেজের ছাত্র তারেক মিয়া নামের এক এক শিক্ষার্খীর উপর হামলা করে। এসময় হামলায় স্কুলছাত্র তারেক মিয়া গুরুতর আহত হয়। প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে হওয়ায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

[৫] স্কুলছাত্র তারেক মিয়ার বাবা মো. মালেক মিয়া জানান, এলাকার জাহাঙ্গির, নাহিদ, নাজু মিয়া ও তাদের কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে তারেকের স্কুলের সহপাঠী ছাত্রীদের উত্যক্ত করতো। এতে তারেক প্রতিবাদ করতো। এনিয়ে জাহাঙ্গির ও তার সহযোগীরা তারেকের উপর ক্ষুদ্ধ ছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় আমার ছেলের ওপর তারা সন্ত্রাসীরা হামলা চালায়।

[৬] ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে সেখানে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত ছাত্র-ছাত্রীদের নিবৃত করি। পরে তারা কর্মসূচী শেষ করে ক্লাসে ফিরে যায়।

[৭] এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার বলেন, এ ঘটনায় হামলার শিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে অভিযোগটি আমলে নিয়ে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়