শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ১১:৩২ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইবেরিয়ায় ‘খ্রিস্টান ক্রুসেড’ সমাবেশে পদদলিত হয়ে নিহত ২৯

মামুন হোসেন: [২] লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে একটি ফুটবল মাঠে আয়োজিত খ্রিস্টান ধর্মালম্বীদের একটি প্রার্থনায় হাতে ছুরি নিয়ে হামলা চালায় একদল গ্যাংস্টার। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১১ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এছাড়াও আহত হন অনেকে। বিবিসি

[৩] লাইবেরিয়ায় খ্রিস্টীয় ধর্মালম্বীদের প্রার্থনার সমাবেশকে ক্রুসেড বলা হয়ে থাকে। একজন প্রভাবশালী যাজক এই প্রার্থনার আয়োজন করেছিলেন।

[৪] পুলিশ মুখপাত্র মোসেস কার্টার জানান, ছুরিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ রেডেম্পশন হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রেসিডেন্ট জর্জ ওয়েইহ।

সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ