শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮ হাজার ৪০৭, হার ২৩.৯৮ শতাংশ

শাহীন খন্দকার, সাজিয়া আক্তার: [২] স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮ হাজার ৪০৭ জন। এপর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। সর্বশেষ গত বছরের ২৪ অগাস্ট সংক্রমণ হয়েছিলো ৫ হাজার ২৪৯ জন। এদিকে ৫ মাস পর নমুনা পরীক্ষার তুলনায় মঙ্গলবার ২৪ ঘণ্টায় শনাক্তের হারও ২৩ দশমিক ৯৮ শতাংশ ।

[৩] মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৪৭৫ জন, আর এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। এছাড়া শনাক্ত বিবেচনায় ৯৫ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যু হয়েছে ১দশমিক ৭২ শতাংশ। মৃত ১০জনের মধ্যে ৮জন পুরুষ ২জন নারী । এদের মধ্যে ঢাকা বিভাগের ৭জন আর চট্টগ্রাম ১ ও খুলনা বিভাগে ১জন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানাগেছে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ৩৫ হাজার ৯১৬ জনের। আর অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ৩৫হাজার ৫৪ জনের। এপর্যন্ত পরীক্ষা হয়েছে কোটি ১৯লাখ ২৮ হাজার ৪৫৯ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়