শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:৩২ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি-সালাহ্ নয়, টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় লেভান্ডভস্কি

স্পোর্টস ডেস্ক: [২] ব্যালন ডি’অরে খুব কাছে গিয়েও জিততে পারেননি। তবে ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ঠিকই নিজের করে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডভস্কি। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ‘ফিফ দ্য বেস্ট’ খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

[৩] টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন লেভান্ডভস্কি। এবার তিনি মেসির সঙ্গে হারিয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তাদের।

[৪] বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভান্ডভস্কি।

[৫] ব্যালন ডি’অরের মতো এখানেও তিনিই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন।

[৬] মেসির জন্যও গত বছরটা ছিল স্বপ্নের মতো। ৬১ ম্যাচে ৪৩ গোলের সঙ্গে ১৯টি অ্যাসিস্ট ছিল তার। কোপা দেলরে, পিচিচি ট্রফির সঙ্গে গত বছরই বহুল আকাঙ্ক্ষিত কোপা আমেরিকা শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।

[৭] অন্যদিকে গত বছর ৫৪ ম্যাচ খেলে ৩৮ গোলের সঙ্গে ১৪টি অ্যাসিস্টও করেছেন মোহাম্মদ সালাহ। যদিও শিরোপার খাতাটা শূন্য তার। তবে এ বছরের বিশ্বকাপে নিজের দেশ মিশরের খেলা নিশ্চিত করেছেন সালাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়