শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : আইনমন্ত্রী

রিয়াজুর রহমান : [২] শনিবার (১৫ জানুয়ারি)  চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী আনিসুল হক এসব আশাবাদ ব্যক্ত করেন।

[৩] চট্টগ্রামের আইনজীবিদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন- চট্টগ্রামে একটা হাইকোর্ট বেঞ্চের দাবি আপনাদের। আমি এ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।

[৪] অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন - আদালত পাড়ায় অনেক মানুষের সমাগম হয়। তাই এই সময়টায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি।

[৫] অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন -  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,  আইন সচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলোম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সম্পাদনা: শান্ত মজুমদার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়