শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সু চির বিরুদ্ধে আরো ৫টি নতুন দুর্নীতির মামলা

লিহান লিমা: [২] মিয়ানমারের সামরিক জান্তা সরকারের আদালত ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী অং সান সু চির ওপর হেলিকপ্টার ভাড়া ও ক্রয় সংক্রান্ত পাঁচটি নতুন দুর্নীতির অভিযোগ এনেছে। আল জাজিরা

[৩] স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে সু চিকে গত বছরের ১ ফেব্রুয়ারির অভূত্থানের পর আটক করা হয়। এখন পর্যন্ত জান্তা বিরুদ্ধে গণবিক্ষোভে ১৪’শর বেশি বেসামরিক প্রাণ হারিয়েছেন। সু চিকে সম্প্রতি বেশ কয়েকটি মামলায় মোট ৬ বছরের জেল দেয়া হয়েছে। তিনি গোপনীয়তা আইন লঙ্ঘন ও দুর্নীতিসহ ডজনখানেক অভিযোগের মুখে রয়েছে-এ সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

[৪] শুক্রবার বিকেলে আনা হেলিকপ্টার ভাড়া, রক্ষণাবেক্ষণ এবং ক্রয় সম্পর্কিত এই অভিযোগে মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট ইউ উইন মিন্টকেও অভিযুক্ত করা হয়। বলা হয়, তারা ক্রয়ের আর্থিক বিধিবিধান অনুসরণ করেন নি এবং রাষ্ট্রের ক্ষতি করেছেন।

[৫] ছয় বছরের জেলের কারণে ২০২৩ সালের মধ্যে জান্তা নতুন নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলো তাতে অংশগ্রহণ করতে পারবেন না সু চি। অন্যান্য মামলার আইনী অগ্রগতির কারণে তাকে গৃহবন্দি রাখা হবে। নেপিদোতে যে বিশেষ সেনা আদালতে তার বিচার হচ্ছে তার শুনানিতে সাংবাদিকদের উপস্থিতি নিষেধ এবং তার আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে।

 

  • সর্বশেষ