শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:৪৫ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি জিডি করেছেন ইউএনও। আজ শুক্রবার ওই ঘটনা ঘটে।

[৪] উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আজ আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে ইউএনওর সহকারী পরিচয় দিয়ে ফোন করা হয়। এ সময় ওপর প্রান্ত থেকে একজন উপজেলার একটি রাস্তার কাজ পাইয়ে দিতে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা দাবি করেন। ব্যাপারটি প্রতারণা বুঝতে পেরে তিনি ফোনের লাইনটি কেটে দেন।

[৫] এ বিষয়ে ইউএনও পি এম ইমরুল কায়েস বলেন, উপজেলার কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদ সচিবকে এভাবে ফোন করে টাকা চাওয়া হয়েছে। চেয়ারম্যানরা তাৎক্ষণিক তাঁকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। তাঁর সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়