শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকাকে হারাতে দলের ভেতর ও বাইরের সব পক্ষ ‘মিলে গেছে’: আইভী

শিমুল মাহমুদ ও মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকাকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ এক হয়ে গেছে। সেই পক্ষটা ঘরের হতে পারে, বাইরেরও হতে পারে, সব মিলে গেছে। কীভাবে আমাকে পরাজিত করা যায়, কীভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে ভোটকে ঝামেলা করানো যায়।

[৩] শুক্রবার ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ কথা জানান, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

[৪] তিনি বলেন, যারা ভোটে বাধা দেয় বা সহিংতা করে তারা একটা সময় গিয়ে এক হয়ে যায়। আপন আর পর কী? এখানে নির্বাচনটা হচ্ছে আইভী ভার্সেস অনেক কিছু। সেই ক্ষেত্রে অনেক পক্ষই এক হতে পারে।

[৫] ‘বহুপক্ষের’ খেলা বন্ধ করতে আওয়ামী লীগের কেন্দ্রে কোনো আবেদন রেখেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে আইভী জানান, কেন্দ্রের সাথে তিনি ওইভাবে আলাপ করিনি।

[৬] তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও স্বাভাবিক হয়, কোথাও যদি কেন্দ্র বন্ধ না হয়, তাহলে ইনশাল্লাহ আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব।

[৭] আরেক প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী আইভী বলেন, আওয়ামী লীগের কেন্দ্র থেকে যারা নারায়গঞ্জ এসেছেন, তারা কাউকে প্রভাবিত করছেন না। এই অভিযোগটা যারা করছেন তা সঠিক না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়