শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০৩:১৮ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড নয় অর্থনৈতিক মন্দা ও চার দশকের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রের বড় উদ্বেগ

রাশিদুল ইসলাম : [২] অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি জোরদার করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রে নতুন এক জরিপে দেখা গেছে মার্কিন নাগরিকদের মধ্যে দুর্দশা বাড়ছেই। আরটি

[৩] এনওআরসি সেন্টার ফর পাবলিক এ্যাফেয়ার্স রিসার্চ বলছে গত বছর ৫৩ শতাংশ মার্কিনী মনে করতেন কোভিড মহামারিই দুর্দশার মূল কারণ। কিন্তু সর্বশেষ জরিপে তা ৩৭ শতাংশে নেমেছে।

[৪] কিন্তু মুদ্রাস্ফীতি ৫টি দুর্দশার অন্যতম মনে করলেও এখন অধিকাংশই মনে করছে এটিই মূল কারণ।

[৫] গত নভেম্বরে ভোক্তা পণ্যের মূল্য তার আগের বছরের চাইতে ৬.৮ শতাংশ বৃদ্ধি পায় যা বিগত ৩৯ বছরে সর্বোচ্চ।

[৬] জরিপে মার্কিনীরা তাদের জীবনযাত্রার খরচ এবং গৃহস্থালীর অর্থকে প্রধান অগ্রাধিকার হিসাবে তালিকাভুক্ত করেছে। এধরনের মার্কিন নাগরিকদের পরিমান ১২ শতাংশ থেকে ২৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়