শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০১:১৯ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পক্ষপাতের অভিযোগ করে বিসিবিতে চিঠি পাঠিয়েছেন জাহানারা

মাকসুদ রহমান: [২] ৮ জানুয়ারি মালযেশিয়ায় আইসিসি নারী কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের জন্য বাংলাদেশ ছাড়ে টাইগারদের নারী ক্রিকেট দল যেখানে ছিলেন না অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলম। তবে স্টান্ডবাই তিন ক্রিকেটারের মাঝে ছিল তার নাম।

[৩] জাহানারাকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরাসরি না বললেও কিছু গণমাধ্যমে জাহানারাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বাদ দেওয়ার কথা প্রকাশ করে।

[৪] জাহানারার কাছ থেকে বিসিবি চিঠি পাওয়ার বিষয়ে ক্রিকেট বোর্ডের নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানারার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড।

[৫] বোর্ডের একটি সূত্র অবশ্য জানিয়েছে, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহামুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন ড্রেসিংরুমের অনেক ঘটনা। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়