শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০৯:২৬ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে ফ্লোরোনা থেকে সাবধান

স্বাস্থ্য ডেস্ক: ফ্লোরোনার প্রথম রোগী শনাক্ত হয়েছে ইসরায়েলে। ফ্লোরনায় আক্রান্ত নারী করোনার টিকা নেননি বলে জানা গেছে। দেশটিতে করোনার টিকার চতুর্থ ডোজ প্রয়োগ করছে। শীতে বাড়তে পারে এর প্রকোপ। তাই সাবধান থাকতে জেনে নিন ফ্লোরোনা কী, এর উপসর্গ কী এবং কীভাবে সংক্রমিত হয়। আনন্দবাজার

ফ্লোরোনা কী: ফ্লোরোনা করোনাভাইরাসের মিউট্যান্ট রূপ নয়। করোনা ও শীতকালীন ফ্লুর জীবাণুতে যদি কেউ একসঙ্গে আক্রান্ত হন, তাহলে তার দেশে ফ্লোরোনা শনাক্ত হয়েছে বলা হচ্ছে। করোনাভাইরাসের মিউট্যান্ট রূপ আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন থেকে সম্পূর্ণ ভিন্ন এই ফ্লোরোনা।

ফ্লোরোনার লক্ষণগুলো কী: ইনফ্লুয়েঞ্জা এবং করোনা উভয়েই শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। দুটি জীবাণুর ক্ষেত্রে কম-বেশি একই উপসর্গ দেখা যায়।

ফ্লোরোনাতে আক্রান্ত হলে গলা ব্যথা, সর্দি, জ্বর, ক্লান্তি, মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গগুলো দেখা দেয়। তবে করোনা আক্রান্ত হলে স্বাদ, গন্ধ চলে যাওয়ার বিষয়টি ফ্লোরোনাতে ঘটে না। এমনকি করোনা সংক্রমণের ফলে যে শারীরিক জটিলতা দেখা দেয়, সেগুলো ফ্লোরোনার বৈশিষ্ট্য নয়।

ফ্লোরোনার সংক্রমণ হতে পারে যেভাবে: ফ্লোরোনা সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশি থেকেই মূলত এই রোগটি ছড়াতে পারে। ফ্লোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ২ থেকে ১০ দিন সময় লাগে লক্ষণ প্রকাশ পেতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়