শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১, ১১:৪৫ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২১, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১১টি ঘর

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ১১টি কাঁচা বসতঘর।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ৭টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের ৩টি ইউনিট রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, শেরশাহ এলাকায় কাঁচা বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ১১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়