শিরোনাম
◈ স্পেনের সেউতায় শত শত অভিবাসনপ্রত্যাশীর বিক্ষোভ, আছেন বাংলাদেশিরাও: আশ্রয়ের দাবিতে সোচ্চার ◈ কারাগার ভাঙার দুই বছর পরও অধরা ৫১৯ বন্দী, পরিচয় মিলছে না ১৮২ জনের ◈ সিলেট মাজার এলাকায় অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত আচরণ, ছড়িয়ে পড়েছে ভিডিও ◈ ছয় মাসে বিএনপি সরকারের কার্যক্রম: অর্জন, চ্যালেঞ্জ ও আগামী পরিকল্পনা ◈ আমার ক‌্যা‌রিয়া‌রে  সর্বকালের সেরা ছি‌লেন শচীন টেন্ডুলকার: শো‌য়েব আখতার ◈ ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে হা‌রি‌য়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল ◈ ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা ◈ একাদশে ১৩ লাখের বেশি আসন ফাঁকা, উচ্চশিক্ষায় কতটা প্রভাব পড়বে? ◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেদ্দা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ৬৭ দেশের ১৩৮ ছবি

ইমরুল শাহেদ: এই প্রথম বারের মতো সৌদি আরব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। গত সোমবার থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় এই উৎসব শুরু হয়। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, উৎসব প্রশাসন থেকে টুইটারে বলা হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশল ফিল্ম ফেস্টিভাল’-এর যাত্রা শুরু হলো।’ এই উৎসব ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় মার্কিন নির্মাতা জো রাইট পরিচালিত ‘সাইরানো’। মিউজিক্যাল ড্রামার এই ছবিটি চলতি বছরেই নির্মিত হয়েছে এবং ইতোমধ্যেই ডেট্রয়েট ফিল্ম ক্রিটিকস সোসাইটির শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে।

বন্দরনগরী জেদ্দাকে ইউনেস্কো থেকে বলা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এছাড়া ঐতিহাসিকভাবেও এই শহরটি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের চিত্রতারকা, পরিচালক, চিত্রকর্মী ও গণমাধ্যমকর্মীরা এই উৎসবের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে উৎসব প্রশাসন থেকে বলা হয়েছে। উৎসব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-তুর্ক অভিষেক অনুষ্ঠানে বলেছেন, ‘এই মুহূর্তটির জন্য আমাদেরকে অনেক অনেক দিন অপেক্ষা করতে হয়েছে।’ কমিটি থেকে জানানো হয়েছে, উৎসবে ৬৭টি দেশের ৩৪ ভাষায় নির্মিত ১৩৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ২৫টি ওয়ার্ল্ড প্রিমিয়ার।

এছাড়াও রয়েছে ৪৮টি আরব প্রিমিয়ার এবং ১৭টি উপসাগরীয় অঞ্চলের প্রিমিয়ার। দি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা ছিল ৩৫ বছর। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তারও তিন বছর পর এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাউন প্রিন্স বিন সালমান ‘ভিশন ২০৩০’ ঘোষণা করার পর সৌদি আরবে দ্রুতই সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়