শিরোনাম
◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৪:১৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিনা ভোটে জয়ী ২৯৫ জন

ডেস্ক রিপোর্ট : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে ২৯৫ জন প্রার্থী জয়ী হতে যাচ্ছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানান হয়। ঢাকাপোস্ট

ইসি জানায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার (৬ ডিসেম্বর)। এর আগে মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য সমন্বয় করে এই সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান। এখন জয়ী প্রার্থীদের নাম গেজেট আকারে প্রকাশ করলেই জয়ী প্রার্থীরা বিজয়ী হবেন।

ইসির প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ ধাপে ১২০টি উপজেলার ৮৪২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৬টি রাজনৈতিক দল এ ধাপে প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ।

তফসিল অনুযায়ী, মঙ্গলবার প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমেছেন। ভোটগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে, তৃতীয় ধাপে ৫৬৯ জন, দ্বিতীয় ধাপে ৩৬০ জন এবং ১৩৮ জন প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন।

পাঁচ ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। এরমধ্যে তিন ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪২ ইউপিতে ২৬ ডিসেম্বর এবং পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ষষ্ঠ ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়