শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে পিএসজি। ম্যাচটিতে ফরাসি জায়ান্টদের হয়ে দুটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

ম্যাচের ২ ও ৬ মিনিটে গোল করেন এমবাপ্পে। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে জোড়া গোল করার রেকর্ড গড়েছেন তিনি। সঙ্গে মেসিকে টপকে সবচেয়ে কম বয়সে ৩০টি গোল করার রেকর্ডো গড়েছেন তিনি। অপরদিকে মেসি ৩৭ ও ৭৪ মিনিটে গোল করেন। নিজের দ্বিতীয় গোলটি তিনি করেন পেনাল্টি থেকে। এর মাধ্যমে গোল করার দিক দিয়ে পেলেকে (৭৫৭ গোল) টপকে গেছেন তিনি।

ম্যাচটির শুরু থেকেই নিজ ঘরের মাঠে ক্লাব ব্রাগের বিপক্ষে আধিপত্য দেখায় পিএসজি। প্রথমার্ধেি তারা করে তিনটি গোল। অপরদিকে দ্বিতীয়ার্ধে পায় একটি গোল। ক্লাব ব্রাগ তাদের শান্তনাসূচক গোলটি পায় ৬৮ মিনিটের সময়। গোলটি করেন রিটস। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ফরাসি জায়ান্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়