শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশ কোটি পেলে মামলা তুলে নেবেন জেমস-মাইলস

বিনোদন ডেস্ক : বাংলালিংকের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে রাজি গায়ক জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ৷ তবে ক্ষতিপূরণ হিসেবে দশ কোটি টাকা পেলে মামলা তুলে নেবেন তারা৷ বিডিনিউজ

গত ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা করেন৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার জানায়, সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলার নির্ধারিত দিনে এজলাসে হাজির হন মানাম আহমেদ ও হামিন আহমেদ৷

অন্তবর্তীকালীন জামিনে থাকা বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনীক ধর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চান৷

তাদের আইনজীবী বাহারুল ইসলাম বলেন, বাদীপক্ষের সঙ্গে মামলা নিয়ে আপোষের কথাবার্তা চলছে৷ জেমস ও মাইলস ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা চেয়েছেন৷

শুনানি শেষে আদালত আসামিদের স্থায়ী জামিন মঞ্জুর করে আপোষসহ সার্বিক বিষয়ের সিদ্ধান্তের জন্য মামলার পরবর্তী দিন আগামী ৫ জানুয়ারি ঠিক করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল৷

গত ৩০ নভেম্বর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে সোমবার পর্যন্ত জামিন দিয়েছিলেন৷ জামিনের মেয়াদ শেষে তারা সোমবার আদালতে এসে স্থায়ী জামিনের আবেদন করেন৷

তাপস পাল বলেন, ‘‘আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, জেমস এবং মাইলসের পক্ষ থেকে মামলাটি আপোষের জন‌্য ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে৷ এ নিয়ে দুইপক্ষ বৈঠকেও বসবেন, তাদের আপোষের কথাবার্তা চলছে৷”

মানাম আহমেদ ও হামিন আহমেদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও' গান দুটি অনুমতি ছাড়াই বাংলালিংক ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করছে বলে মামলার আরজিতে বলা হয় ৷ এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ অন্যদিকে জেমসের গাওয়া ‘দুখিনী দুঃখ করো না', ‘জিকির', ‘লুটপাট', ‘সুম্মিতা', ও যার যার ধর্ম গান সম্পর্কেও প্রায় একই অভিযোগ করেন তিনি৷

মামলার আসামি প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া বিদেশে চলে যাওয়ায় বাদীপক্ষ মামলা থেকে তাকে বাদ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী৷

  • সর্বশেষ