শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত  ৫

হাবিবুর রহমান : [২] গৌরীপুর উপজেলা থেকে নির্বাচনী মার্কা নিয়ে বাড়ী ফেরার পথে ট্রেনের ধাক্কায় অটো রিক্সার আরোহী রফিকুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই নিহত অপর ৫ জন যাত্রী আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেল ক্রসিং এলাকায় জারিয়া থেকে ময়মনসিংহ গামী বলাকা কম্পিউটার ট্রেনের সাথে এ দূর্ঘটনাটি ঘটে।

[৪] নিহত রফিকুল ইসলাম (৪০) গৌরীপুর উপজেলার পুনরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

[৫] পুনরিয়া গ্রামের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল উদ্দিনের (ফুটবল) প্রতীকের সমর্থকদের ​উল্লাস ও ভোঁ ভোঁ বাশীঁর শব্দের কারনে ট্রেনের কোন শব্দ পাওয়া যায়নি। মুহুত্বেই আনন্দ পূর্ণ এলাকাটি বিশাদে রুপ নেয়।

[৬] প্রত্যক্ষদর্শী শিক্ষক হারুন অর রশিদ জানান দুপুর ১২ টার সময় একটি অটো রিকসায় করে ফুটবর মাকার সমর্থক গৌরীপুর উপজেরার শ্যামগঞ্জ লেভল ক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বলাকা কম্পিউটার ট্রেনটি অটো রিক্সাটিকে ধাক্কায় দেয়।

[৭] শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ওবায়দুর রহমান একজন নিহতের কথা নিশ্চিত করেন।

[৮] শ্যামগঞ্জ রেল স্টেশনের মাস্টার অখিল চন্দ্র দাস জানান, শ্যামগঞ্জ লেভের ক্রসিংটি সি ক্যাটাগরির হওযায় এখানে কোন গেইট ম্যান পাস নেই। তাই বলাকা কম্পিউটার ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে ইন করার আগেই এ দুর্ঘটনাটি ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়