শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে ৫৩ রানে অলআউট করে বিশাল জয়ে ত্রিদলীয় সিরিজের অপরাজিত

রাহুল রাজ: [২] তিন দলের ওয়ানডে সিরিজের ফাইনালে ভারক অ-১৯ বি দলকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল টাইগার যুবারা। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে মাত্র ৫৩ রানে অলআউট করে ১৮২ রানের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ অ-১৯ দল।

[৩] ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে ২ বল বাকি থাকতে অলআউট টাইগার যুবারা। তার আগে বাংলাদেশ জড়ো করে ২৩৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৯৩ রান করেন আইচ মোল্লা।

[৪] এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করেন। ভারতের পক্ষে ধানুশ গৌদা তিনটি উইকেট শিকার করেন।

[৫] জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট উইকেট হারাতে থাকে ভারত অ-১৯ বি দল। নয়নের বোলিংতোপে শেষপর্যন্ত ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের ইনিংস। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পান মাত্র দুজন- ২৬ রান করা উদয় সাহারন ও ১১ রান করা কুশল তাম্বে।

[৬] বাংলাদেশের হয়ে নয়ন একাই নেন ৪ উইকেট। এছাড়াও মেহরব হোসেন ও আশিকুর জামান দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়