শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলে মাহিকেও জিজ্ঞাসাবাদ করবেন ডিবি

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাংলানিউজ২৪

এদিকে, এ ঘটনায় নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

সংশ্লিষ্টরা জানান, মাহি বর্তমানে তার স্বামীসহ ওমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। সৌদি আরব থেকে দেশে ফেরার পর মাহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ইমনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গেও কথা বলবে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে নায়িকা মাহিয়া মাহিকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। তিনি বিদেশে থাকায় তাকে এ বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি।

এছাড়া, মাহি দেশে না থাকায় অভিনেতা ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ডিবি। প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ শেষে ইমন রাত সাড়ে ১০ টার দিকে মিন্টুরোডে অবস্থিত ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়