শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরখাস্ত মেয়র জাহাঙ্গীর ও মুরাদের ভিডিও ভাইরাল !

ওয়ালি উল্লাহ : [২] তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মঙ্গলবার (৭ ডিসেম্বর)’র মধ্যে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদ হাসান ও গাজীপুর সিটি করপোরেশনের সম্প্রতি বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মোটরসাইকেলটি চালাচ্ছেন জাহাঙ্গীর আলম। পেছনের আসনে বসে আছেন মুরাদ হাসান। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করছেন নেটিজেনরা। আরটিভি

[৩] সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, মুরাদ ও জাহাঙ্গীর যে মোটরসাইকেলটিতে চড়েছেন, সেটি বাংলাদেশে চালানোর অনুমতি নেই। এটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া চালক ও যাত্রী কারও মাথায় হেলমেট নেই। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ছবিটি প্রসঙ্গে জানা যায়, এটি প্রায় এক বছর আগে তোলা ছবি। ডা. মুরাদ গাজীপুরে গেলে তৎকালীন মেয়র জাহাঙ্গীর তার উন্নয়ন কর্মকাণ্ড মোটরসাইকেলে করে ঘুরিয়ে দেখান। এনটিভি অনলাইন

[৪] এর আগেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম মোটরসাইকেল ছুটছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়