শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডে-নাইট টেস্টের প্রস্তুতি নিতে অ্যাশেজের প্রথম টেস্ট খেলবেন না অ্যান্ডারসন

মাকসুদ রহমান: [২] বুধবার শুরু হচ্ছে অ্যাশেজ। আসছে ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে আসরের একমাত্র ডে-নাইট টেস্ট। অ্যাডিলেড টেস্টে বাড়তি মনোযোগ দিতে সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ইসিবি কো ইউকে

[৩] একটি বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, অ্যান্ডারসন খেলার জন্য শতভাগ প্রস্তুত। ছয় সপ্তাহে অ্যাশেজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোলাপি বলের ডে-নাইট টেস্টে অ্যান্ডারসনকে খেলানোর পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত। ক্রিকইনফো

[৪] অ্যাশেজের পাঁচ ম্যাচেই অ্যান্ডারসনকে ইংল্যান্ড দল চাইলেও একটি বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, তিনি হয়ত তিনটি ম্যাচে খেলতে পারবেন। ২০১৯ সালে ঘরের মাঠে অ্যাশেজের প্রথম ম্যাচ খেললেও পরের ম্যাচগুলো ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়