শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে অসৎ লোকেরাই পত্রিকা-টিভি চালায়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন তার দেশের গণমাধ্যমের প্রতি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের টিভি ও পত্রিকার মালিকরা সবচে অসৎ। একারণে তাদের মিডিয়াগুলোও অসৎ ও মিথ্যা নিউজ পরিবেশ করে। ট্রাম্পের সম্পর্কে যেসব খবর প্রকাশ করা হয় তা সব সময় মিথ্যায় ভরা থাকে বলে তার দাবি। শনিবার রাতে ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে দলীয় সমর্থকদের তিনি এসব কথা বলেন।

ট্রাম্প এসময় আমেরিকান মিডিয়াকে রীতিমতো শ্রবণের অযোগ্য ভাষায় আক্রমণ করেন। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে ‘অসভ্য’বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় সম্পর্কে তাদের দেশীয় মিডিয়া যা লিখেছিল কিংবা বলেছিল সবই ছিল মিথ্যা। নির্বাচনে তারই জয় হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কোন প্রেস নেই। সংবাদপত্র ভয়াবহ দুর্নীতিগ্রস্ত। যদি আমাদের সম্পর্কে একটি ভাল খবর থাকে, মিডিয়া এটিকে খারাপ গল্প করে তোলে। এবং যদি এটি একটি খারাপ গল্প হয় তবে তারা এটিকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গল্প করে তোলে। এই সাংবাদিকরা মানুষের মধ্যে সবচেয়ে অসৎ গোষ্ঠী ! - নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়