শিরোনাম
◈ আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচ পাম্প: প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত ◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের ◈ ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়ালেই বরফে স্থায়ী বিপর্যয়ের আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা! ◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ ◈ উৎসবের আনন্দ রূপ নিল আতঙ্কে: যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২৪ আহত ৯৪ ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন ◈ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ◈ ফের মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ: বন্ধ মেট্রোরেল স্টেশন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অসম্ভব’ ছবিটি শুধু পরিচালনা নয়, এ ছবিতে আমি অভিনয়ও করছি, বললেন অরুণা বিশ্বাস

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা অরুণা বিশ্বাস এখন অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘অসম্ভব’ ছবির চিত্রায়ন নিয়ে মানিকগঞ্জ লোকেশনে ব্যস্ত রয়েছেন। তার এ ছবিটিতে অভিনয় করছেন সোহানা সাবা। বিপরীতে রয়েছেন গাজী আব্দুন নূর। এছাড়া ছবিটিতে রয়েছেন আবুল হায়াৎ, শাহেদ, স্বাগতা এবং কেন্দ্রীয় চরিত্রে অরুণার মা যাত্রা সম্্রাজ্ঞী জোৎস্না বিশ্বাস। একদিকে বৃষ্টি, আরেক দিকে শুটিং - থেমে নেই যাত্রা নিয়ে নির্মিত ‘অসম্ভব’ ছবির কোনো কিছুই। অরুণা বিশ্বাস নিজের ফেসবুকে লিখেছেন, ‘অসম্ভব’ শুধু একটি চলচ্চিত্র না, একটি সংগ্রাম। সোহানা সাবা মন্তব্যের ঘরে অরুণার প্রশংসা করে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ছবি নির্মাণ করতে গিয়ে অরুণা বিশ্বাস লোকেশন থেকে গণমাধ্যমকে বলেছেন, ‘একজন নির্মাতার দায়িত্ব আসলে অনেক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে। শিল্পীর জামা-কাপড় ঠিক করে দেওয়া থেকে শুরু করে অভিনয় বোঝানো সব কিছুই করছি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। পরিচালনাটা উপভোগই করছি বলা যায়।’ তিনি এ রিপোর্টারকে বলেন, ‘ডিসেম্বরের ৭ তারিখ সেখানে কাজ শেষ করার কথা ছিল।

বৃষ্টির কারণে একদিন আগেই লোকেশন থেকে ফিরে আসছেন। প্রথম লটে ১০০ জনের ইউনিট নিয়ে ১২ দিন কাজ করেছেন। বাকি রয়েছে শুধু একটি গানের একটি পোর্শন। সেটা ঢাকাতে করা যাবে। কাজ নিয়ে আমাকে খুব একটা বেগ পেতে হয়নি। শিল্পীরা কে কার থেকে ভালো করবে এই নিয়ে চলছে প্রতিযোগিতা। সুতরাং সবার কাছ থেকে প্রত্যাশাব্যঞ্জক কাজ পেয়েছি। সবাই বলছে, অনেক দিন পর আমরা চলচ্চিত্রে কাজ করছি বলে মনে হচ্ছে। বিশেষ করে আবুল হায়াৎ আংকেল যে কাজ গুলো করা বারণ, সেগুলো করতেও দ্বিধা করেননি।

আশা করি অসম্ভব একটি ভালো সিনেমা হয়ে উঠবে। যাত্রা নিয়ে লোকজনের যে একটা বিরুপ ধারণা রয়েছে সেটা একেবারেই বদলে যাবে এই ছবি দিয়ে।’ অরুণা বলেন, ‘শুধু পরিচালনা না, আমি কিন্তু এ সিনেমায় অভিনয়ও করছি।’

  • সর্বশেষ