শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক চুক্তি লঙ্ঘনের মূল্য দিতে হবে ইরানকে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে হবে পরাশক্তি দেশগুলোর। অবশ্যই চুক্তি লঙ্ঘনের মূল্য দেওয়া শুরু করতে হবে ইরানকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের ভিয়েনায় চলমান আলোচনাপর্যবেক্ষণ করছে ইসরায়েল। গত সপ্তাহে আলোচনা শুরু হওয়ার পর ইরান দৃঢ় অবস্থান নিয়েছে। দেশটি ইঙ্গিত দিয়েছে যে, আগের দফার আলোচনাগুলো নিয়ে পুনরায় দরকষাকষি হতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। তারপর মধ্যপ্রাচ্যের দেশটির ওপর আরোপ করেন নিষেধাজ্ঞা। ইরানও চুক্তির শর্ত লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়। এতে করে চুক্তিটি পুনরুজ্জীবনের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ভিয়েনায় আলোচনারত সব দেশকে আমি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাই। ইরানের এটি স্পষ্ট করা উচিত যে, তারা একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আলোচনা চালিয়ে যেতে পারে না।

ইসরায়েলি মন্ত্রিসভায় বেনেত আরও বলেন, ইরানকে অবশ্যই চুক্তি লঙ্ঘনের মূল্য দেওয়া শুরু করতে হবে।

ইত্তেফাক

  • সর্বশেষ