শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হচ্ছে রোববার

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী টিকা ক্যাম্পে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হচ্ছে আগামীকাল রোববার। রোববার থেকে মঙ্গলবার (৫-৭ডিসেম্বর) পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে টিকা ক্যাম্পিং।

[৩] যেসব শিক্ষার্থী বাইরের কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নিয়েছে তারাও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে বলে জানা গেছে।

[৪] এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালে লগইন করে শিক্ষার্থীরা কোন দিন টিকা নিতে চায় সেটি নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

[৫] বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, নির্দিষ্ট ৩ দিনই ক্যাম্পাসে টিকা দেওয়া হবে। ৩দিন অতিক্রম হলে ক্যাম্পাসে আর টিকা দেওয়া হবেনা। কেউ যদি টিকা না নেয় তাকে পরবর্তীতে বাইরে থেকে টিকা নিতে হবে।

[৬] গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা (সিনোফার্ম) দেওয়া হয়েছে।প্রথম ডোজ টিকা নিয়েছে ১৯৬০ জন শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়