শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্র্যাবের ফুটবল টুর্নামেন্টে টাইফুন আবারও চ্যাম্পিয়ন

সুজন কৈরী: [১] ওয়ালটন-ক্র্যাব ফুটবল টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন টাইফুন দল আবারও চ্যাম্পিয়ন হয়েছে।

[৩] শনিবার রাজধানীর পল্টন মাঠে ফাইনাল খেলায় গতবারের রানার আপ এভারগ্রীন দলকে ১-০ গোলে পরাজিত করে দলটি চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন এবং ট্রফি বিতরণ করেন ডিএমপির সিটিটিসি’র প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

[৪] শনিবার সকাল ১১টায় পল্টন মাঠে ১১টি টীম এ টুর্নামেন্টে অংশ নেয়। দলগুলো হলো টাইফুন, এভারগ্রীন, এফবিআই, টুডেজ ক্রাইম টপটেনজ, ফ্রন্ট লাইনার্স, ওরা ১১ জন, ডেঞ্জার ১০, ক্র্যাব ইসি একাদশ, সুপার টাইফুন এবং সোয়াত দল।

[৫] সকাল ১০ টায় পুলিশের অতিরিক্ত কমিশনার সিটিটিসি প্রধান মো: আসাদুজ্জামান উদ্বোধন করার পর প্রথম পর্বে নক আউট পদ্ধতিতে খেলা শুরু হয় এবং দ্বিতীয় পর্বে লীগ পদ্ধতিতে খেলা হয়।

[৬] ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, এস এম আবুল হোসেন, এস এস রহমান গ্রুপের চেয়ারম্যান রকিবুল আলম দিপু, ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শাহ আলম এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল আনোয়ার ডন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়