শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:৩৫ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা টেস্টে সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণে সম্মানজনক স্কোর গড়া সম্ভব হয়নি। যে কারণে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের কোনো বিকল্প নেই। তা না হলে টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ দল।

চট্টগ্রাম টেস্টে হারলেও ঢাকা টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। এমনটি জানিয়ে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, আমাদের শক্তি হলো ব্যাটিং। দুই থেকে আড়াই দিন বা পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে খেলায় ফিরতে পারব। অবশ্যই আমি আশাবাদী। কেউই তো ম্যাচ হারার জন্য মাঠে নামে না। আমরা অবশ্যই জেতার জন্যই নামব।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদের। ঢাকা টেস্টে তারা থাকছেন। ঢাকা টেস্টে সাকিব আল হাসানের উপস্থিতিতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে।

পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলে একটিতে ড্র আর ৯টিতে হেরেছে বাংলাদেশ। সব মিলে বাংলাদেশ ১২২টি টেস্ট খেলে জয়ের মুখ দেখেছে মাত্র ১৪টিতে। বাকি ৯২টিতে হেরেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ/মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নুমান আলি ও শাহিন আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়