শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫২ বছর বয়সে ২৮ প্রেম, ১১ বিয়ে, চলছে ১২’র প্রস্তুতি

বিনোদন ডেস্ক: অনেকেই একাধিক প্রেম করেন আবার পছন্দের মানুষকে বিয়েও করেন। কেউ আবার একাধিক প্রেমের মতো একাধিক বিয়েও করেন। যুক্তরাষ্ট্রের এক নারী ৫২ বছর বয়সে ২৮ জনের সঙ্গে প্রেম করেছেন। বিয়ে করেছেন ১১টি। এবার তার ১২তম বিয়ের প্রক্রিয়া চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর’র প্রতিবেদনে বলা হয়, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে প্রথম প্রেমে পড়েন মার্কিন তরুণী মোনেট্টি ডায়াস। এভাবে অনেকের প্রেমেই পড়েছেন। আবার ৯ জন পুরুষকে বিয়ে করেছেন ১১ বার।

মোনেট্টি ডায়াস একজন ইন্টেরিয়র ডিজাইনার। প্রথম বিয়ে সম্পর্কে তিনি বলেন, স্কুল পাসের পরই ভাইয়ের এক বন্ধুকে বিয়ে করেন। তার সঙ্গে বিচ্ছেদের পর কোনো বিয়েই বেশি দিন টেকেনি। মোনেট্টি ডায়াসের বর্তমান স্বামীর নাম জন। তার বয়স ৫৭। গত দুই বছর ধরে জনের সঙ্গে প্রেম করছেন তিনি। এর আগে জনকেই দুবার বিয়ে করেন মোনেট্টি। এবার তৃতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে তার কাছে সেরা পঞ্চম স্বামী।

ষষ্ঠ স্বামীও খারাপ ছিলেন না। অষ্টম স্বামীর সঙ্গে অনলাইনে তার সাক্ষাৎ হয়। আর দশম স্বামীকে স্কুল থেকেই চিনতেন। এত বিয়ের ব্যাপারে ওই নারী বলেন, তিনি এমন এক খ্রিস্টান পরিবারে বড় হয়েছেন, যেখানে বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নেওয়া হতো না। তাই এটি পাওয়ার জন্য তিনি একাধিক বিয়ে করেন। মোনেট্টি দাবি করেন, সত্যই তিনি ভালোবাসায় পুরোপুরি বিশ্বাস করেন। তাই সহজে প্রেমে পড়ে যান। এখনও ভালোবাসায় ক্লান্ত হননি।

  • সর্বশেষ