শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বড় কঠিন: দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান

সুজন কৈরী : [২] তিনি বলেন, দুর্নীতি অতি সহজে চলে যাবে তা প্রত্যাশা করা ঠিক নয়। তবে দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, এই ছোট ছোট যুদ্ধ একদিন বড় জয় নিয়ে আসবে।

[৩] শুক্রবার বেলা ১১টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ক্র্যাব আয়োজিত ‘ক্র্যাব লেখক সম্মননা ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।

[৪] ক্র্যাব সদস্যদের মধ্যে যাদের বই প্রকাশিত হয়েছে, তাদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা ক্র্যাবের লেখক সদস্যদের হাতে ক্রেস্ট, সনদ এবং সম্মাননার নগদ অর্থ তুলে দেন।

[৫] দুদকের সাবেক চেয়ারম্যান ক্র্যাব সদস্যদের উদ্দেশ্যে বলেন, সমাজকে কীভাবে বিশুদ্ধ করতে হয় তা আপনারা জানেন। আপনারা সেই লক্ষ্যে কাজ করছেন। এই দায়িত্ব পালন সহজ নয়।

[৬] কালো দিক থেকেই ভালো দিক আসে। একদিকে কালো, অপর পিঠে ভালো। আপনারা যদি আপনাদের মসী শক্তির মাধ্যমে দুর্নীতিকে সাহিত্যে তুলে ধরেন, প্রাত্যাহিক রিপোর্টিংয়ে তুলে আনেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধকাঙ্খিত পর্যায়ে আসবে।

[৭] উপস্থিত ক্র্যাব লেখক সদস্যদের উদ্দেশ্যে গোলাম রহমান বলেন, আপনারা সমাজের কালো দিকটা প্রত্যক্ষ করেন। তার রিপোর্ট করেন। আপনারা ব্যক্তি ও পেশাগত জীবনে প্রত্যক্ষ করা ঘটনাবলীর মাধ্যমে বিরাট সাহিত্য তৈরি করতে পারেন বলে আমি মনে করি। আপনাদের ভেতর থেকে অনেক বড় সাহিত্যিকের জন্ম নেবে।

[৮] অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রধান সম্পাদক শরীফ শাহাব উদ্দিন বলেন, ক্রাইম রিপোর্টারদের প্রতি মুহুর্তে থাকে ঝুঁকি। রিস্কি জব করেও সাহিত্য চর্চা, সমাজ তথা দেশের জন্য যে অবদান রাখছেন- তা প্রশংসিত।

[৯] তিনি বলেন, যে কোনো বই লিখতে গেলে দেশ, জাতি, সংস্কৃতির বিষয় উঠে আসে। এক সময় কালোত্তীর্ণ হলে কালজয়ী বই হয়ে যায়। কালোত্তীর্ণ সেই বই চিরকাল মানুষ মনে রাখে। আমি সাহিত্যের ছাত্র হয়েও দশ বছর ধরে চেষ্টা করেও পারিনি একটি বই লেখা শেষ করতে। আপনারা এই পেশায় থেকেও বই প্রকাশ করেছেন- যাতে আমি সত্যিই মুগ্ধ, অভিভূত। কর্মব্যস্তাতার মধ্যেই সাহিত্য চর্চা করে আপনারা সোশ্যাল চেঞ্জ (সামাজিক পরিবর্তন) আনতে ব্যাকুল- এ জন্য আমি ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ