শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০২:৩১ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনডিসি ও ডিএসসিএসসি পরিচালনা পর্ষদের ১৮তম যৌথ সভায় প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ এর পরিচালনা পর্ষদের এই সভা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। বাসস, আইএসপিআর

[৩] পর্ষদের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

[৪] প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেইন সভায় যোগ দেন।

[৫] সভায় অংশ নিয়েছেন প্রতিরক্ষা সচিব (সিনিয়র) ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, জনপ্রশাসন সচিব (সিনিয়র) কে এম আলী আজম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব (সিনিয়র) মাহবুব হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র) আবদুর রউফ তালুকদার, পররাষ্ট্র সচিব (সিনিয়র) মো. মাসুদ বিন মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মোশফিকুর রহমান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

[৬] প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুগোপযোগী ও উচ্চমানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় এনডিসি এবং ডিএসসিএসসি’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়