শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক প্রেমিকের মনোযোগ পেতে যা করলেন তরুণী !

ডেস্ক রিপোর্ট: বিয়ের ভেন্যু ভাড়া করে স্টেজ সাজানো শেষ। পেশাদার মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজসোজও সম্পন্ন করেছেন কনে। চলে এসেছেন ভাড়া করা পেশাদার ফটোগ্রাফার। এমনকি বরও প্রস্তুত। কী মনে হচ্ছে শুধু বিয়েটাই বাকি, তাই না? যুগান্তর

কিন্তু বিয়ের এই আয়োজন আসল নয়। সাবেক প্রেমিকের মনোযোগ আকর্ষণের জন্যই এতো আয়োজন করেছেন এক তরুণী।

প্রেম ভাঙার পরও এক সময়ের প্রিয় মানুষটির কাছে নিজেকে সুখী প্রমাণের আপ্রাণ চেষ্টা থাকে অনেকের। অনেকেই আবার সাবেক প্রেমিক-প্রেমিকার কাছে নিজেকে সুখী প্রমাণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকে হাসিমুখের বিভিন্ন ছবি। মোট কথা প্রেম ভাঙার পর প্রাক্তনের মনোযোগ পেতে চেষ্টার কমতি থাকে না।

তাই এই তরুণী সাবেক প্রেমিকের মনোযোগ আকর্ষণে রীতিমতো পয়সা খরচ করে ভুয়া বিয়ের আয়োজন করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম মিরর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই তরুণী ভুয়ার বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া, স্টেজ সাজানো থেকে শুরু করে ফটোগ্রাফার পর্যন্ত ভাড়া করেছেন। এমনকি তার স্বামীর ভূমিকা পালনের জন্য এক যুবককেও ঠিক করেছেন।

এসব ছবি দেখে তার সাবেক প্রেমিকের কী প্রতিক্রিয়া হয় তা দেখাই ছিল ওই তরুণীর উদ্দেশ।

ওই তরুণী টিকটকে লিখেছেন, সেই সময়ের কথা মনে পড়ছে, যখন নিজের ভুয়া বিয়ের জন্য পেশাদার ফটোগ্রাফার ভাড়া করেছিলাম যেন সে আমার সঙ্গে যোগাযোগ করে।

সেই আশায় ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন তিনি। কিন্তু এতকিছুর পরও তার উদ্দেশ সফল হয়নি। সাবেক প্রেমিক তার সঙ্গে তার যোগাযোগ করেননি বলে ওই তরুণী জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়