শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ঈষা খাঁ হোটেল থেকে আব্বাস আলী আটক

আখিরুজ্জামান সোহান: [২] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানিয়েছেন, রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

[৩] এর আগে ২৪ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।

[৪] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এর পর তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত সোমবার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

[৫] তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে বিভিন্ন সময়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়