শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির ব্যালন ডি’অর পাওয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন জার্মান তারকা

স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর আর্জেন্টিনাকে কোনো শিরোপা উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। বল পায়ে দুরন্ত মেসিকে তাই এবারও ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন বেছে নিয়েছে তাদের সেরা পুরস্কার ব্যালন ডি’অরের জন্য। সপ্তমবারের মত এই পুরস্কারটি জিতলেন পিএসজির আর্জেন্টাইন তারকা। জাগোনিউজ

সবাই যখন মেসি বন্ধনায় ব্যস্ত, তখন বিপরীত পথে হাঁটলেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তিনি মনে করেন, ব্যালন ডি’অর নির্বাচনের প্রক্রিয়াটা যথাযত ছিল না। বরং তিনি মেসির ব্যালন ডি’অর জয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

টনি ক্রুসের মতে, ব্যালন ডি’অর জেতার সবচেয়ে বড় দাবিদার ছিলেন এবার করিম বেনজেমা। এমনকি মেসির চেয়ে এই বছর রোনালদো অনেক ভালো খেলেছেন। সে হিসেবে রোনালদোরও পাওয়া উচিৎ ছিল এই পুরস্কারটি।

টনি ক্রুস দাবি করেন, লিওনেল মেসি কোনোভাবেই এবারের ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিল না। যদিও মেসির স্কিলের প্রশংসা ঝরে পড়েছে টনি ক্রুসের কণ্ঠ থেকে। তবুও, তিনি তাকে কোনোভাবেই এবারের বিজয়ী হিসেবে মানতে রাজি নন। এমনকি সেরা তিনেও মেসিকে রাখার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না তিনি।

টনি ক্রুস বলেন, ‘এবার ব্যালন ডি’অর পাওয়ার সবচেয়ে যোগ্য ছিলেন করিম বেনজেমা। এরপর দ্বিতীয় স্থানে থাকেন রবার্ট লেওয়ানডস্কি এবং তিনে থাকেন জর্জিনহো।’

তিনি আরো বলেন, ‘সবার আগে আমি বলতে চাই যে, আমি কোনোভাবেই এ ধরনের কোনো ব্যক্তিগত পুরস্কারের জন্য লালায়িত নই। তবে, এখানে পুরস্কারের বিষয়টা যখন চলেই আসছে, তখন অবশ্যই তাদেরকে (আয়োজক) নিরপেক্ষ থাকা উচিৎ ছিল। আমার মতামত হলো, সঠিক জায়গায় এবারের পুরস্কারটা দেয়া হয়নি।’

  • সর্বশেষ